তোমাকে অভিশাপ দিলাম ছেড়ে যাক তোমাকে ওরা
তুমিও বিচ্ছেদ শোকে মৃত্যু ছুঁয়ে দেখো
রোজ কিছু কিস্তিতে ...,,
আমার মতো তুমিও শ্মশানের আগুন সেকে নাও
তোমার প্রেম নামক শব্দের শরীর ।
আজ আমিও শিখতে চাই কতটা ভালবাসা না থাকলে তোমার উদ্দেশ্যে একটাও কবিতা না লেখা যায়।
সব মৃত্যু মানে ফুরিয়ে যাওয়া কিংবা চিতা কাঠের আগুনে পুড়ে যাওয়া নয়,,
আসলে ফুরিয়ে যাওয়ার উপসংহারে আবার কোথাও আমরা আলাদা অধ্যায়ের দোড়গোড়ায় আলতা পায়ে শুরুয়াতে এসে দাঁড়াই।
পথ থেকে যায় পেছনে... কখনো স্মৃতি কিংবা কখনো ভুলে যাওয়া নিছক পথচলা হয়ে।
যে বিচ্ছেদ শোকের তপ্ত নিশ্বাসে আমার পাঁজরে জ্বলছে দাউদাউ আগুন...
যে পাগলামি হারিয়ে গেছে এ শহরের কেতাদুরস্ত সফরের ভিড়ে...
যে পাগলের পাগলামি বাউলিনী হয়ে এঁকেছি নতুন নদী,
সেই আগুন তোমার সমস্ত অক্ষরপুঞ্জ পুড়িয়ে দেবে
সে নদী ধুয়ে নিয়ে যাবে কবিতার খাতার সব শব্দদের,
একদিন শব্দের অহংকার ছেড়ে যাবে যেভাবে তুমি ছেড়ে গেছো সমস্ত নিষ্ঠাবান অনুভূতিদের,
হয়তোবা একদিন তুমিহীন তোমারই শবের পাশে ঠিক তোমারই মত ভিখারি ফ্যালফ্যাল করে চেয়ে থাকবে...।
#সই65
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন