আর ভাবি লড়াইটা আসলে কিসের
...আসলে এই আমি আর আমার শব্দ দুটোই
একটা সম্পুর্ন মহাভারত।
অধিকার ফলাতে ব্যাস্ত এই আমি আর আমার শব্দ
আসা আর যাওয়ার মাঝে এই কলহের কারন
হয়তোবা একটা গোটা জীবনের আসল সৌন্দর্য আসল এসেন্স থেকে আড়াল করে রাখে প্রতিটা জন্ম কে।
একটা পড়ন্ত বিকেলে মানুষ হয়তোবা হিসেবে বসে
হয়তোবা পেছনে ফেলে আসা ঋতু গুলো আলেখ্য দিয়ে তৈরি করে একটা সেরা গল্প... একটা অসম্পূর্ণতা লেগেই থাকে
আনাচ কানাচে ... দেরি হয়ে যায় এতটুকু বুঝে নিতে।
জানতে ইচ্ছে হয় শরীর ফুরিয়ে গেলে আমার আর আমি শব্দটা কোথায় মিলিয়ে যায় কোথায় বা শুরুই
হয় এমন মোহের কারন , কে এমন কাঠ পুতুলের খেলার সেনা নায়ক?
©সই (কলহ খেলা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন