কোস্টারিকান গোলাপ এই নতুন শহর লন্ডন
লক্ষ বছর তুমি হাতছানি দিয়েছো ,
অপেক্ষায় থেকে থেকে হয়ে গেছি ক্রুশকাঠবিদ্ধ কাঠে আমার ভুল ভ্রান্তির শহর কলকাতায়,
আজ শুধূ আলো কিংবা অন্ধকার নয় একটা সম্পূর্ণ আকাশ
আমায় আগলে নিয়েছে এই নতুন শহর।
এখন আমি জানি বুকে ক্ষত নিয়ে তারপরও পাখিরা কেন গায়
কেন উৎসব হয় মৃত্যুর পরেও
আসলে প্রতিটা শেষ কোনো না কোনো শুরুর দোরগোড়ায় দাঁড়ায় ।
হে আমার অপেক্ষার অবগাহন তোমায় জড়িয়ে আমার জন্ম
সার্থক
ও আমার ম্রিয়মান অনন্তকাল তুমি শিখিয়েছো
কাদঁতে নেই হৃদয়হীন বুকের কাছে কখনও কখনও
কান্নাগুলো জমা থাক বিষাদের লকারে
আমি আমার কান্না দুঃখ পুড়িয়ে ছাই ভাসিয়েছি ওই গঙ্গায়
এই হার্ডসন নদীর ধারে আমার সাথে নতুন এই শহর এই ভালো _ বাসা ।
#সই(নতুন জন্ম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন