একটা সময় আসে সেই বৃত্তের প্রথম বিন্দুতে
গল্পটা মিলিতে দিতে হয় ....
ঋণ গুলো চুকিয়ে না দিলে বারংবার ফিরে আসা লেখা থাকে
কিছুতেই পুর্নতা পায় না বৃত্ত ।
পিছনের রাখা জীবনের কাছে এলেমেলো অগোছালো পংক্তিমালা গুছিয়ে নিতে পারলেই অনুভূতি গুলো শূন্যে
খিলখিলিয়ে হাসে,
নাভিমূলে রাখা জন্ম জন্মান্তরের স্মৃতি মুক্তির আলোয় স্নান সারে ভেসে যায়,
একটা বেচেঁ থাকার পেছনে অজস্র অজানা বেচেঁ থাকা থরে
থরে রাখা ....ইচ্ছে করে পিছনে ফিরে প্রতিটা দরজা খুলে
ফিরে ফিরে শুধরে নিই সমস্ত গড়মিল হিসেব ,
ইচ্ছে করে সময়ের অনন্ত গভীরে ফিরে প্রথম দরজায় দাঁড়াই নতজানু হয়ে ,
ইচ্ছে করে আকাশের বুকে ভেসে সমস্ত ফেলা আসা অধ্যায়গুলো নিরিখ করি ,
ইচ্ছে করে সমস্ত ফেলে আসা জন্ম গুলোয় নিজের চরিত্রের কাছে দাঁড়াই ছবি গুলোর রং বদল হোক তারপর।
গল্প গুলো ঋণ শোধ করে আলোকময় অনন্ত মিশে যাক ।
মনের জানলার কাচ মুছি রোজ, স্বচ্ছ আলো টুকু যেন পথ পায় ,,
এক অদ্ভুত ধ্যানস্থ মূর্তির মত সময়ের গভীরে ডুবছে আমার অহংকারী অস্তিত্ব,
একটা বৃত্তের প্রথম বিন্দুর কাছে দাঁড়িয়ে আছি দরজা গুলো যদি একের পর এক খুলতে পারি
হয়তোবা গল্পগুলোর হিসেব মিটবে এই বেচেঁ থাকা অধ্যায়ে।
বৃত্ত যে মিলিয়ে দিতেই হয় একসময় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন