মানুষের‘অজ্ঞাতস্থান‘দেখতে কেমন?
নিজের ভেতর... নাকি বাইরে একটা বদ্ধ দেওয়াল
পোড়োবাড়ী একটা সঙ্গ হীন পাহাড় চূড়া।
সেই ‘অজ্ঞাতস্থান‘ মানুষ কখনও কখনও নিজেই বেছে নেয়
তারপর নিজের চোখ বেঁধে নিজেকেই ইন্টারোগেশন করতে থাকে ,
বরফের চাঙরে দাঁড় করিয়ে রাখে নিজেকে
নিজেকে অন্ধ বধির করে দেয় সেই অজ্ঞাতবাসে,
থেঁতলে দেয় নিজের মাথা মনের সমস্ত অস্তিত্ব,
একবারও রুখে দাঁড়াতে চায় না শেষতক,
একটা শুদ্ধিকরণ একটা রিগ্রেট একটা হিসেব নিজের সাথে ...
প্রতিটা মানুষের একটা অজ্ঞাতবাস জরুরী।
#সই (অজ্ঞাতবাস )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন