তোমার সাথে ঝর্নার ধারে কাঁচ বারান্দার
ক্যানভাসে কবিতা আঁকা হলো না ।
তোমার সাথে এক কফিনে ঘুমোনোও
হবে না ,
কোনো এক পড়ন্ত বিকেলের অঙ্গীকার ছিলো এক সাথে
বৃদ্ধ হওয়ার ,
কোনো এক ফেরি ঘাটে অপেক্ষাকে সাক্ষী রেখে ঘরে ফিরতো
মন্দবাসা,
কোনো এক পরিজাতের উঠোনে উৎসব পেতো উজ্জাপন।
ফিরতেই হয় কখনো কখনো কাউকে ফিরে যেতে হয় কথা না রেখেই
...কথা রাখতে সবাই জন্মায় না ,
আসলে সবার জন্য সবটা নয়
সবাই জীবনের শ্রেষ্ঠ কবিতার ছবিটা এঁকে উঠতে পারে না,
এই না পারা গুলো জন্মান্ধর মত জন্মকালার মত প্রারদ্ধ।
,বাকি পথ হাঁটতে পারলাম না ,
ঋণ গুলো ছড়িয়ে রইলো অসহায় তোমার দিকে তাকিয়ে
ক্ষমা করে ফেলে দিও স্মৃতির দেরাজ থেকে ।
যেটুকু সত্যি ছিলো সেটুকু থাক এই শহর সাক্ষী
যেটুকু মিথ্যে ছিলো ভুলে যাক বহতা সময়ের মত
এ জীবন।
নিজের ভেতর ফিরতে হবে
একটা সফর ধ্যানস্থ মূর্তির দিকে হাতছানি দিয়ে ডাকছে
শেষ বার শব্দের সাথে তোমার মুখোমুখি
শেষবার সাহস জুগিয়ে ক্ষমা কাছে দাঁড়ানো,
শেষবার তোমায় জানানো সুবর্ণা তোমার সাথে বৃদ্ধ হওয়া
হলো না ।
আমাদের উপন্যাসটা শেষ হলো না ।
©সই (সুবর্ণা ১৯৯) শেষ চিঠি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন