-------------------
আমার সেই দুপুরবেলা ইচ্ছা
আর চোখ পিট পিট পুতুল তোমায়
পাইনি আজো,
আমার দুপুর বেলার গোঁড়ালেবু চোখ বন্ধ
হয়ে আসা টক তোমায় মনে আছে, তুমিও
স্পষ্ট আধবেলা ধরে আমাকে সহ্য করতে
একটা করে পেয়ারা তোমার এডাল ওডাল
বেয়ে আমি তোমায় জড়িয়ে,
বাগানের দোলনা আর গুলঞ্চ গাছে আজো
আমি ভীষণ স্পষ্ট.... নিমপাতারর তেতো
স্বাদ না খুঁজে নিমফল যে কতো মিষ্টি
সে স্বাদ আজো আমার স্বাদকোরক জানে,
আমার চোখ পিট পিট পুতুল তোমায় না
পেয়ে আজো আমি কষ্ট পাই.....
আজ আমি তোমার থেকেও দামি আরো
একশোটা পুতুল আনতে পারি আমার খেলা
ঘরে.... আজ একটা ভীষণ দামি ঘড়ি
আমার কব্জি থেকে সময় বলে আমার
বেড়ে ওঠা মস্তিষ্ককে,
আজ কাল বাজারে পেয়ারা আর
মিষ্টি লেবু আমার নাগালে......
শুধু স্বাদ বদলে গেছে জীবনের,
আমি এখন খেলাঘরে পুতুল, আর
আমার সেই চোখ পিটপিট পুতুল এখনো
আমার বুকের দেরাজে ইচ্ছেতে রাখা,
জানি একদিন তুমি আসবে আমার
সেই ছেলেবেলারর চোখ পিটপিট পুতুল।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ২০ জুলাই, ২০১৬
পুতুলখেলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন