----------------------
একটা পৃথিবীর মতো যন্ত্রণা আছে
না যন্ত্রণার মতো পৃথিবী আছে,
এক পলক বৃষ্টি আছে স্মৃতির মাঝে
আর স্মৃতি হলো একজোড়া চশমার
আড়ালে যত্ন করে লুকোনো গভীর ছায়া,
একটা সুখ আছে, একটা অসুখ আছে
অথচ সুখ যেমন দৃশ্যমান তেমনটা কি
অসুখ?
একটা নদী আছে সময় প্রবাহমান যেখানে --
অথচ সময় কি কেবল বয়েই যায়?
সে থামে পাথরের বুকেও,
একটা রাতের আকাশ আছে তারায়
ভরা দিনের আলোয় ঢেকে যেমনটা
একটা স্বপ্ন আছে দু:স্বপ্নের একটু বাঁকে,
একটা মাটি আছে জন্ম ছুঁয়ে অথচ মৃতুও
ঘুমায় সেখানে,
একটা প্রেম আছে অপ্রেমের নকশীকাঁথায়
মোড়া,
কখনো কখনো দুরন্ত প্রেমিক হয়ে ওঠে
যন্ত্রণা..... কখনো কখনো নিবিড় লেপ্টে
থাকে কালোরঙ এর এক গভীর ছায়া,
কখনো কখনো অসুখের ভালোবাসা
সুখ ছাপিয়ে যায়,
কখনো কখনো এক আঁচলা বয়ে যাওয়া
সময় সাক্ষি থাকে কিছু ইতিহাসের,
কখনো কখনো দু:স্বপ্নের ছায়া স্বপ্নকে
ঢেকে যায় চুপিসারে, কখনো কখনো
অপ্রেমের নকশীকাঁথায় মোড়া প্রেমের
গল্পেরা সম্বিত হারায়,
কখনো ভীষণ প্রিয় হয়ে ওঠে মৃতু কখনো
বা হারিয়ে যাওয়া,
আঙুলের দাগে ভর করে কখনো কখনো
এভাবে মুহুর্তরা আসে একে একে,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
কয়েকটা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন