-------------------------
আমার ঘুমের শেষ প্রান্তে তোমার স্বপ্নের
শুরুয়াত, তাই তোমার পাশবালিশে আমার
কবিতার আবেশ,
সকালের কৈশোর যখন তোমার জানলা
দিয়ে তোমায় ছুঁয়ে যায়, আমি শিশিরজল
হয়ে তোমার বাগানে, তোমার ঘরে আমার
যাতায়াত নিষিদ্ধ তাই আমার মনে তোমার
সাথে আমার ঘর বাঁধা, পথের পাশে আমার
ছায়ার ঠিক পাশেই তোমার কবিতা,,
টুপটাপ খুচরো সময়ের আওয়াজের অনুরণন
ছাড়া তোমার কবিতায় আমার যাওয়া
আসাটুকু শুধু অবাধ কিনা জানি না,,
ছুঁয়ে দেয়া রংপেন্সিল
রোজ বলে আজ ভালোথাকার কিছু
ছবি আঁকি, আবহাওয়া রদবদলে ছবির
কাঁচা রঙ আমার চোখের কোল ঘেঁষে
তোমার কবিতায় মিশে যায়,
আমার সাথে দু চার দিন তোমার
কবিতার সংসার আমার নিতান্ত চাওয়া,
আমার কবিতা তোমার পথের শেষে
ক্লান্তিহীন অপেক্ষায়, তাই তোমার সবুজ
সংসার হোক চিরবসন্তের দেশ,
আমার কবিতায় তুমি চিরসখা।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ৩১ জুলাই, ২০১৬
তুমি ও আমি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন