---------------------------
আমার জন্যে মৃতু রেখ পথের ধারে
শুখনো গাছের বুকে, তার পর ২০৬টা
হাড় দিয়ে সাঁকো তৈরী হবে মুক্তির,
অবিরাম ভিক্ষা করার মুক্তি,,
ঠান্ডা শীতল শরীরের মাংস বিলিয়ে
দিও চিল শকুনের মজলিসে, এক প্রশান্তি
আকাশ চাওয়া আর নিজেকে ভুল বোঝানোর
দিনান্তে একটা ঝলসান চাঁদের কান্না রোজ
আমায় স্নান করিয়ে দেয়,,
কখনো জানতে চেওনা তোমার ঘরে আমার
সাথে কেন এত যন্ত্রণার সখ্যতা বেড়েছে....
আমি উত্তর দিতে গিয়ে বাকি খেইটুকু হারিয়ে
ফেলতে পারি,,
তোমার ঘরে আমার আমিকে দুমড়ে মুচড়ে
ফেলে দিও আমি অপেক্ষায় রইলাম,
আমার মৃতু তুমি রাস্তার ধারে আবর্জনার
কাছ ঘেসে রেখে এসো, না ফেরা কোনো
সন্ধ্যাকালে আমার রেখে আসা ভেজা
স্মৃতি তোমার ঘরকন্নার শৌখিনতা নষ্ট
হলে ভীষণ যত্ন করে ধুয়ে নিয় আমার স্পর্শ,,
আমার সবকটি ছবি দিয়ে তুমি জ্বেলো
শুদ্ধিকরণ এর অগ্নিশিখা.....
ভরে যাবে তোমার অন্ধকার ঘরের আনাচকানাচ,
ভুলে যেও না শুধু আমার মৃতুটুকু পথের ধারে
ওই মরা ঘাছটার বুকে লিখতে।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ২৫ জুলাই, ২০১৬
আমার জন্যে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন