বিভাজিত কোষ থেকে সেই শুরু দৌড়ান,
হাত পা আস্ফালন করে মাতৃ জঠরে প্রতিবাদ
এগিয়ে যাওয়ার....,
আস্ফালন থেকে হামাগুড়ি আমৃতু পথ চলা,
শৈশব বোধ,হাজার চলন, ধ্যান ধারনা, হাজার
বিষাদ,
ইচ্ছার ঘরে বাস করে অজস্র দায়ভার,
অসাধ্য থেকে যায় বাসনার উড়ান....
প্রেম অপ্রেমের খেলা যৌবন স্মৃতিকে
বিভ্রম করে,
অষ্টপ্রহরের টানাপোড়ন সবুজ সংসার,,
জীবন জুড়ে অহংকার, সাহস,রুপ, রঙ,যশ
থাকে নেশার মতো,
বোধ থেকে বোধোদয় নিস্ব হয় বলিরেখার
প্রান্তরে....সেই ভাঁজে হারিয়ে যায় ক্রমশ
প্রেম , হাসি, অহংকার, রুপ রঙ,
আবছায়া সামনের মুখগুলো এখন বেরঙ,
দুরেরটাই স্পষ্ট,
সময় চলে যায় আয়ুরেখারর হাতে হাত রেখে...
ডাক দিয়ে যায় এসো মৃতুপথে,,
দৃশ্যমান পরিধি ছোট থেকে ছোটতর
হয়ে দখল হারায়...,
কয়েক দশক বসন্তও ঈর্ষা করে নব বসন্তকে,
ক্লান্ত বিভাজিত কোষ ক্রমশ উষ্ণতা হারিয়ে
মৃতুরেখা ছুঁতে চায়,
প্রান ভ্রমরা বাঁচতে চায় বাঁচার আকাঙ্ক্ষায়।
তবুও ঠান্ডা শরীর মৃতু জাজিম পেতে হারায়
অসীমে.....
শেষ হয় কোষ বিভাজন শেষ হয় আয়ুরেখার
সীমানা।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
আমৃতু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন