মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

এমন দিনে

----------------_---------------
আজ সারাটা বেলা এই শহরে মেঘ
সরিয়ে তোর গনগনে উষ্ণতার খোঁজ
করেছি,, আকাশটা আজ শহরটাকে
বড্ড একলা করেছে,  সারা বেলা রোদের
কুচি কুড়োবার বাহানায় আনাগোনা করেছি
বেশ কয়েক বার,
ধোঁয়া ওঠা চায়ের কাপে তোর তপ্ত শরীরের
উষ্ণতা মেপে চলেছি বার বার,
সময়টা যেন আহত ঘুড়ির মতো থেমে
গেছে আজ এই শহরে,,
কাল রাতের স্বপ্নে তুই বলে ছিলিস রঙিন
সুতো বুনে সই তোকে চুল বাঁধার দড়ি
করে দেব...... সেই থেকে আমার পলকের
পুষে রাখা ঘুমেরা কোন অচেনা পাখির
ডানায় যেন উড়ে গেছে,
ভেজা ঘুম সুজন তোর জানালার বাইরে
ভীষণ অপেক্ষায়,
পারিস যদি একটুকরো উষ্ণতা পাঠাস
আমার ভেজা ঘুমের চাদরে,
আজ শহরের পথে ফিরবো একা, যেমনটা
তোর বালিশের পাশে  আমার স্বপ্নের
একা আসা যাওয়া,
আজ সারাটা বেলা মেঘ সরিয়েছি
কেবলি তোর গনগনে উষ্ণতার খোঁজে,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন