-----------------------------
অবাক সব সম্পর্ক ঠিক অবাক পৃথিবীর মতোই
প্রত্যাশার চাপে বিক্রি হয়ে যায় যত্ন করে বাঁচিয়ে রাখা ইচ্ছারা,,
একই ঘরে বাস করে চারদেওয়াল ঘেরা ডালে ভাতে সাজানো
সম্পর্ক, আজ মানুষের অস্তিত্বের গায়ে নোনা লাগা সময়,
সেখানে হৃদয় আর হৃদয়বানের মিল কই ,
সেখানে বন্ধন’-এ জড়ানোর তীব্র আকাঙ্ক্ষায় ছুটে চলে মনের ধূঁ ধূঁ
প্রান্তরে,, সত্যি তখন কোনো এক কবির কলমের নিবে
ঈশ্বর নেমে আসে '‘ভালোলাগা’র রাজপথ থেকে দুর্গন্ধময় রাস্তায়
সবশেষে ‘শুরু’টাই শেষ হয়,"
পরিচিতির সাথে যাপনীয় সন্ধি চিরকাল গোপনে থেকে যায়
অন্ধকার কোন সিন্ধুকে,,
‘সম্পর্ক’ নামক শব্দটা আজকাল সংজ্ঞাতে মানায়,
কারন 'সম্পর্ক' নামক শব্দটা নিজের অস্তিত্ব
এখনো সামাজিকতায় কোনো অসম্পৃক্ত দ্রবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন