আকাশের দিকে মাথা উচুঁ করে যে গাছটা
তোমার বাড়ির পাশে রোজ ডাকপিয়নের
মত বার্তা পাঠায়,, বলে ভালো থেকো মানুষ...
দেখো আমি ভালি আছি সব রোদ
ঝড় জল গায়ে জড়িয়ে,, মানুষ তুমি রোজ
ফুরিয়ে চলেছো কালের পথে, বৃদ্ধ থেকে
আরো বৃদ্ধত্ব তোমার গন্তব্য ফুরিয়ে যাওয়া।
আমি বার বার পাতা ঝরিয়েও সবুজ থেকে সবুজতর
হয়ে তোমার মৃত্যুর পাশে দাঁড়িয়ে আমি জীবনের কথা
বলে চলি ।
মানুষ তুমি পলাতক বীজের মত পাখা মেলে উড়তে
উড়তে আশ্রয় খোঁজ বাতাসের ভরে করে,,
আমার প্রতিটা পাতায় পাতায় নিযুত ছায়ার
বেঁচে থাকা।
মানুষ তুমি যাপনকে ব্লটিংপেপারের মত
একফোঁটা সুখে ধরে বড় করতে বড্ড ব্যেস্ত
আমি আকাশের বুকে জীবন রাখি থরে থরে।
মানুষ তোমার উপলব্ধি বলিরেখা পেরিয়ে
ক্রমশ মাটির দামে.... আমার উপলব্ধির মুল্য
আমারই মত সুর্যর দিকে মাথা করে আকাশছোঁয়া।
তোমার মৃত্যুর মিছিল চলে যায় জীবনের ওপর দিয়ে
আমি তোমায় আগুন পেরিয়ে আকাশপথ দেখিয়ে দিই।
আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে গাছটা রোজ
ডাকপিয়ন মত বার্তা পাঠায়, মানুষ ভালো থেকো,
তোমার মৃত্যুর পাশে দাঁড়িয়ে চিরদিন
আমি জীবনের কথা বলে যাব.... মানুষ তুমি
ভালো থেক,, মানুষ তুমি শেষতম দিনেও বেঁচে থেকো।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ১৬ জুন, ২০১৭
তোমায় বলছি মানুষ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন