---------------------------------------------
ফিরে ফিরে আসি আগুনিত বার
নিজের ভিতর নিশ্বাসের খোঁজা এ কথার সাক্ষীর অপেক্ষা নেই।
কখনো ভেজা কোনো বৃষ্টি দিনে কবির কবিতায় এক আধফোঁটা
অভিমানী ফুরিয়ে যাওয়ার কথা। এ যুগান্তরের ইতিহাস,,
মনের সাথে ফুরিয়ে যাওয়া সে যেন খড় বাঁশের কাঠামো,
আর মনের ঘর বাঁধাই যে হল না, খালি জায়গায়
জমলো খানিক আঁধারিয়া একা,
সুখ ছিল সেই অনুভবে আর যা কিছু আকাশ পারে,
খানিক ছায়া অন্য শহরে আমার জন্যে ট্রাফিক স্যিগনালে,
জীবন কেবল অপেক্ষার নাম।
সকলে দাঁড়িয়ে খুঁজে চলেছি আশ্রয়,
স্বভাব আর অভাবে বেড়ে চলা প্রটোকলে
নাভিশ্বাস ওঠে সব শহরেই।
দূষনের মাঝে ঝোলানো বারান্দায় আজো
কিছু বাঁচার তৃষ্ণা নিয়মিত সাড়া দেয়।
,, সত্যি বেঁচে থাকাটা একটা তৃষ্ণা।
এ শহরে অনেক চোখের অন্ধকার কালিতে স্পর্শরা মৃত, হাজার অন্তর গহ্বরে আলোর বাস নিষিদ্ধ,
তৃষ্ণায় বেঁচে থাকা একটা আকাশে একটা পাখি ।আর সেই আকাশে শুধুই নিরহংকারী ভালোবাসা যার রং নীল স্বপ্নের মতো।
ফুরিয়ে যাওয়া কবিতায় পুনঃশ্চ কিছু পড়ে থাকে রোজকার সহবাস গেলে থাকা চাদরের
কোনায়।
বার বার ফিরে আসা কোন কবিতার ছত্রে
দুদিনের যাপনের মেঘে অভিমান খোঁজা ,সবটাই একটা প্রাপ্তি,,, নিশ্বাস জুড়ে
নিতান্ত কারণ গুলো সব স্মৃতিতে দ্রবীভূত ।
আঙ্গুল গলে দু এক ফোঁটা জীবনের তৎপর গুলো, তৃষ্ণা কখনো রাজবেশ ছেড়ে ভিখারির
মত কোন পথে আসতে সময়ের প্রতিক্ষালয়ে,,
ফুরোনোর আগে শেষ লেখাটা কোন নায়িকা সংবাদ হয়ে থাকবে প্রবাদ হয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন