মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

আদুরে সংলাপ
------------------------------------

বসন্তের ভোরবেলায় ......
এই সবেমাত্র একপদ্ম শিশিরের কথা
লিখতে বসেছিলাম ঠিক তখনি একটা
জলপরি ভীষণ বায়নায় শর্ত রখলো----
আমার কথা লেখ আগে নইলে তোমার
চোখের বাইরে আমি ঝর্না খুঁজে নেবো,
আর নীল দিগন্তে নীলাদ্রির বুকে উপন্যাস হয়ে জন্ম নেবো নতুন করে !

সবে মাত্র আকাশের বুকে যন্ত্রণার রঙ
আঁকছিলাম  ঠিক তখনি একটা রামধনু
 রঙ মাখা ছেলে এসে আমার তুলি
কেড়ে নিয়ে বলল আগে আমার রঙএ
সময় আঁক নয়তো আমি ঈশানী মেঘে
আত্মগোপন করবো একজীবন ধরে, তুমি খুঁজলেও আর আমার ঠিকানা পাবে না কখনো ।

সবে মাত্র  দাবানলের আত্মকথা লিখতে
শুরু করেছি ঠিক তখনি এক দেশলাই 
কাঠির বারুদ বড্ড স্যতস্যতে অভিমানে
বলে উঠলো আগে যদি আমার কথা না
লেখ আমি তোমার বুকে আর  ঘর বাধঁবো না, জীবনের  দহন কাকে বলে তোমার অজানাই থেকে যাবে  তবে ।

সবে মাত্র চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা
আদ্যিকালের অভিজ্ঞ বটগাছটার কাছে
 এই শহরের  শৈশব  থেকে যৌবনের গল্প
শুনছিলাম ঠিক.... ঠিক তখনি কৃষ্ণচূড়া
চেঁচিয়ে বলল আমি এখন ভরা যৌবনে
আগে আমার সদ্য ভালোবাসার কবিতা
লেখ নীল খাতার প্রথম পাতায়... নইলে
ওখাতা কোনোদিন ভরবে না কোনো
লেখায়, ,।
 তাই আজ অনেক লেখা বকেয়া
থকলো শর্ত অভিমান আর টুকরো কিছু
আদুরে আব্দারের আবডালে,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন