শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

তুমি ও আমির তফাৎ

আমি খালি চোখেই তোমায় দেখি আমার দিকে এগিয়ে আসতে ....
তুমি দূরবীন চোখ রাখো ভালোবাসা খুঁজে নিতে ...।
আমি রূপ রেখার ছেনিতে তোমায় ঈশ্বর রূপে গড়ি।   তুমি  ...তুমি সমস্ত ভাঙচুর করে কেবলি শূন্যতা হাতড়ে বেড়াও চিরটাকাল।

আমি গরম ভাতে ঘি মাখিয়ে  তোমায় আসন পেতে বসতে দিই  ....বলি এসো হে তোমার খিদে তোমাকে  আমার ভগবান করে তুলেছে ....,

তুমি  তখনও ডাস্টবিনের এটো খাওয়া অভ্যেসটা থেকে নিজেকে সামলে রাখতে পারো না।

তবু  দু চারটে ভুলকে.. একবার ভুল বলেই ধরে নেওয়া  গেলেও অভ্যেস কে ভুল বলবে কি করে !

 আমি মৃত্যুর ফরমান হাতে নিয়েও হাসি মুখে কথা রাখার জন্ম দিনে উৎসবে মেতে উঠি উপাসনার মতো  করে ,,
তুমি প্রতিটা জন্ম দিনে আমায় একটা করে  গাড় কান্না  উপহার দাও ।
তবু মরশুমের সাথে  আমার গলার মালায় একটাও ফুল খয়েরী হয়নি কখনো ......,,
অথচ তোমার প্রতিটা শব্দেরা রাত পোহালেই 
বাসি দুর্গন্ধ এবং অ-পাচক হয়ে যায়  ভীষণ রকম।

দিন বদলায় না আসলে   বর্ন -বিদ্বেষ সীলমোহর
তার ছাপ কে গাড় করে স্রেফ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় 
আলো আর অন্ধকারের দিকে ,
জিত আর হারের দিকে ,
দৃশ্য আর  স্রষ্টার দিকে ,
তুমি যত বার   ধ্বংস করবে  তার থেকে অযুত বার বেশি আমি তোমায় গড়ে নেবো হে  …...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন