তুমিl আমি কেবল তীব্র পাগলামির কারণ হতেই পারো, তাই তোমায় লিখতে লিখতে কখনো কালি ফুরিয়ে গেলে টের পাই না ...
ভালোবাসা শব্দটা একটা তীব্র খিদে বুঝলে ,
আর তাই সমস্ত মৃত্যুর চোখে চোখ রেখেও
খুব সহজে জীবনকে ধন্যবাদ দেওয়া যায়।
চলে যাওয়া সুখের দিন গুলোকে জাবর কেটে
ঠোঁটের কোণে এক চিলতে হাসিতে বলা যায় দিন গুলো বড় ভালো ছিলো ।।
আসলে প্রতিটা দিন ভালোবাসার দিন হতেই পারে যদি নিয়মিত তোমাকে লিখতে বসা যায় ,
জানতো তীব্র প্রেম আর খিদেতে মানুষ একফালি নিজস্ব হেমলক কিনে ফেলে ...... অথচ এই প্লাস্টিকের শহরে ফি বছর ভালোবাসার বিশেষ দিনে টকটকে লাল কলজে বিকয় কালোবাজারি দরে ।
আমার বড় সাধ এমন কলজে ছুঁয়ে দেখি ....তাতে
ঠিক কতটা প্রেমের আঁতাত থাকে ....তবু যতবারই
প্লাসটিকেই শহরে ভালোবাসার দিনের জন্মদিন আসে আমার ঘুম পায় সারা দিন রাত ,
ঘুম ভেঙে দেখি টকটকে লাল কলজে কিনবো বলে যে পুঁজি জমিয়ে ছিলাম তারা শব্দের বাজারে নিলাম হয়ে গেছে।
এমনি ভালোবাসার আয়োজনে প্লাস্টিক এর শহর সাজুক ভালোবাসাহীন প্রেমের জন্য,,
আমার শব্দের ভেতর রোজ কিছু অহেতুক ভালোবাসা ঘুমিয়ে থাকুক .......তোমায় জন্যে।
"HAPPY VALENTINE DAY TO UNIVERSE"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন