সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

সুবর্ণা(১১২)

মন ভাঙতে চাওয়া ঘাতক চিহ্নরাও কি মনের ভেদাভেদ বোঝে ! ফুরোনো বেলার হাতে হাত রাখা দৃশ্যে রা কারণের নিশান খুঁজে পরিযায়ী হতে শিখলেই স্মৃতিরা বয়স্ক হতে শুরু করে ।
দেখাহীন মন্দ -বাসায় রাখা থাকে অলীক অপেক্ষা ....নতুন কোনো জন্মের।

যেদিন শহরে সবুজ বাতাস ছিলো না তুমি আমি মুখোমুখি শ্বাস প্রশ্বাস বদল করতাম  তখন নিয়মিত ...,,
এখন দলে দলে বাতাস তোমার  ছাদ ছুঁয়ে ড্রইং রুমে বসে অদূরে গলায় বলতে শিখে গেছে...., "যারা কাছে আছে তারা কাছে থাক ...তারা তো পারে না জানিতে তাদের থেকে তুমি কাছে আছো আমার হৃদয়খানিতে"",
আমাদের দেখাহীন নীরবতায় কত নাটক মঞ্চস্ত
হলো সুবর্ণা তুমি আমি হিসেব রাখিনি কেউ ....
তাই না বলা অসুখ এই গঙ্গার বুকে স্রেফ থার্ড স্টেজে ভেসে বেড়ায় চোরা স্রোতের খোঁজে।
আর একে অপরের বুকের ঘরে একটা না হওয়া সংসার আলুথালু হয়ে ছড়িয়ে রইলো।

.......সুবর্ণা প্রিয় স্মৃতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন