....কাঁচের বয়ামে রাখা ভালোবাসার মনগুলো তখনো দারুন অহংকারে আকাশের মালিকানা খোঁজে কিসের জন্যে জানা নেই ।
অথচ অমরত্বর দাবি করে হাতে হাত রেখে
ভালোবাসা দিন খুঁজি মুখো মুখি নীরব হই যতবার,
যতবার ভাবি এবার থামবো কোনো অপেক্ষাশালায় নয় .... একটা নিজস্ব ছই এর নিচে ,,
ততবার অজস্র মরীচিকা তাড়িয়ে বেড়ায় শহর থেকে বন্দরে ,।
বন্দর থেকে জল থেকে তল ..তবু মন যেনো বারো ঘর এক উঠোন ,
উড়ে আসা ধূসর চাউনি দুফোঁটা ভালোবাসা রাখে না ,, গালে লেগে থাকা রুপোর বালি .....মন বলে যাকে চিনি তাকে চেনাটাই শেষমেশ মিথ্যে প্রমান হয় ।
যে বসন্তে কিছু মৃত্যু রং ছড়িয়ে যায় ,সেখানে সাবধান হতে গুপ্ত হত্যার সংবাদ বাতাসে ছড়ায় পলাশের রেনু সাথে ,,
ভাঙা সভ্যতায় জন্ম ....মৃত্যু দুই লেখা থাকে আমরা জানি, তবু জন্মের আনন্দের থেকে মৃত্যুর শোককে আমরা দামি মানতে ভালোবাসি।
সুখকে ভালোবাসি ক্ষনিকের জন্যে ....শোক কে বুকের মাঝে যত্ন করে লালন করি গভীর প্রেমে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন