সঙ্গত ছেড়ে দিয়ে আবার
হাত বাড়িয়ে লুফে নিতে চাইছো ! আমাকে ঠিক কতটা বোকা ভেবে তৃপ্ত হও এভাবে ?
আমার হৃৎপিণ্ডের পাশে ওৎ পেতে থাকা অন্ধকারে ঢাকা একটা গোটা আলোর দেশ জানো কিনা জানি না ! ,
সেদিন অন্ধকার ভেবে ঠিক যে কটা মুখ আমায় ফেলে গেছিলো অহেতুক কারণ দেখিয়ে
তারা আর আলোয় ফেরার যোগ্যতা রাখে না ....।
ভীষণ আলোর তৃষ্ণা নিয়ে বুকে তাদের মত তুমিও মাইলের পর মাইল হাঁটছো ......।
জানো সুবর্ণা জীবনের উপসংহার আমি ঠকে যেতে চাইনা
তাই ভালোবাসার আশ্রয় সঙ্গত ছেড়ে দিতেই
এক পাহাড় শূন্যতার জন্মের পর নিজের ভেতর
আশ্রয় খুঁজতে
একান্ত ব্যথার নালিশগুলো মুক্তি দিয়েছি প্রথম দফায় ..., তারপর
নিজেকে বন্দি রাখতে রাখতে কখন যেনো প্রেমে পড়ে গেলাম নিজস্ব অন্তরবর্তি মানুষটার,,
আর সেদিন আকাশ ভালোবেসে উড়িয়ে দিয়েছি সমস্ত নির্ভরশীল স্বপ্ন দের ,,
তারপর থেকে প্রত্যেকটি বসন্ত, আমার ব্যথার কাছে নতজানু হয়েছে সহজেই
তারপর থেকে আমি প্রয়োজনবোধ করিনি-
আর কোনো ভালোবাসার মানুষের
তারপর থেকে আমি প্রয়োজনবোধ করিনি-
পৃথিবীর কোনো সম্পর্কের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন