বসন্তের পলাশ কে কে না বলতে পারি খুব সহজে এখন,
শীতের দিনে উষ্ণতা কে না বলতে পারি ,
প্রখর রোদ্দুরে চৈত্র মাসে বটের ছায়া কে না বলতে পারি ও অনায়াসে ।
একদিন তোমার শীতল পাটি বিছিয়ে একটু ঘুমোতে চাইতাম .....এখন খুব সহজে তোমার এগিয়ে দেওয়া শীতলপাটি সরিয়ে দিতে পারে আমার না শব্দটা ।
কোনো একদিন এই না শব্দটা ব্যবহার করতে কষ্ট হত ।
আজ এমন অনেক অসহজ কাজ খুব সহজে করে ফেলি ......
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন