এ শহরে তুমি জেগে না উঠলে বসন্ত আসে না ...
বসন্তের আঙিনায় কোকিলের বুক চেরা ডাক যেন বিরহ শোকের মত ।
নিতান্তই ব্যর্থ সমস্ত দোয়েল ফিঙের নাচানাচি,,
তুমি জেগে ওঠো ... নয়তো এই অদ্ভুত অমাবস্যার রাতে স্বাদকোরকে অজস্র লুটেরা স্রেফ প্রেমের ঘ্রাণ নিয়ে ভালোবাসা কে বেআব্রু করতে পারে ....,,।
যৌবনের মতো মাটির শরীর থেকে
উড়ে যায় আশার হলুদ অপেক্ষার শব্দেরা পরাগের মত তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে,,
পলাশ পোড়ে আগুনে লালমাটির দহন ভালোবাসায়।
তৃতীয়ার চাঁদ উঠলে জানি যে শহর ব্যর্থ প্রেমের কবিতা প্রসব করে,
প্লিস তুমি চোখ চেয়ে দেখো এই বসত শুন্য ফাগুন হওয়াকে
সুনীল আর নীরার শহরের মানচিত্র দখল করে নিতে দিও না ,
এমন হতে থাকলে কোনো এক বসন্তে জানলা খুললে শুধুমাত্র মন খারাপের খয়েরী মৃত পলাশ দেখতে পাবে ......হয়তোবা কিছু অপাংতে অভিশাপ হওয়ায় পচা গন্ধ ছড়াবে সেদিন
এ বসন্তে না হয় কোনো দেশ পুড়ছে , কারো সংসার পুড়ছে .....পুড়ছে বেকার প্রেমিক এর ব্যর্থ উপন্যাসের পাণ্ডুলিপি ,,
হয়তো বা সে দিনের সোনাঝুড়ির প্রান্তরে আজ খিদে আর মৃত্যুর হাট ....মারাংগুরু কে পাথর করে দিয়েছে ।
অথচ ....তুমি জেগে উঠলে এমন অনেক উপাখ্যান বদলাতে পারে
কোকিলের বুক চেরা ডাক বদলে হওয়ায় হাস্নুহানার সিমফনি বইতে পারে
ইউক্রেনে জড়ো হওয়া মানুষের শব;
আবার বেঁচে উঠতে পারে,
তুমি জেগে উঠল এক নতুন রঙের জন্মদিন হতে পারে ....তুমি জেগে উঠল প্রহর শেষে সব সর্বনাশ
মাথার খোঁপায় পলাশ রঙের কাব্য হতে পারে ..
তুমি জেগে উঠল ফাগুন হওয়া হওয়া
রবি ঠাকুরের সমস্ত ভালোবাসার গান ভাসতে পারে ফাগুয়ার ফাগ হয়ে .....
তুমি জেগে উঠল .....
তুমি জেগে উঠল ....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন