মানু বলে ডাক শুনতে চায় কান ....ঘুম চোখ হাতড়ে হারানো রতন পাই কি করে,
আজকাল নিজেকে ভালোবাসায় নিষ্ঠা থাকলেও
ঝর্ণার ধারে বলে পলাশ পরব এর দিনেও বৃষ্টি আসে ভেঙে ফেলা প্রতিশ্রুতি জুড়ে দেবে বলে ।
প্রয়জনে প্রিয়জন বুনে নেওয়া স্বভাব এ গ্রহে ,,
তাই সমস্ত সাম্রাজ্য হাতের মুঠোয় পেয়েও রাজা নিভৃতে কাঁদে তার অহংকার ধুয়ে ফেলা একটুকরো না পাওয়ার প্রহর আঁকড়ে ।
মানুষ বদলে যাওয়ার আগে পরে সম্পর্কে রা
যেন কিভাবে বদলে ফেলে পরিচয় সময়ের আগে তখন let কথাটা না বসালে অসম্পূর্ণতা পায় পুরোনো সম্পূর্ণতা ।
আর ফিরে পথিক যখন ফিরে আসে চাঁদ ডুবে যায় মাথার গভীরে .......নিউরণরের জায়গা বদলে পৃথিবীর পটভূমিতে মরশুম বদলে যায় মহামারীর আদলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন