অপেক্ষার একে একে নিজস্ব মৃত্যুকে মেনে নেবে ।
জানলায় পড়ন্ত রোদে শেষ উপন্যাস এর উপসংহার লিখে রাখা রইলো সময়ের উদ্দেশ্যে ,,
জীবন একটা উদ্দেশ্যের দিকে হাঁটতে হাঁটতে মুঠোর বালি সময় ঘড়িকে ঠিকানায় পোঁছে দিলেও কেনো মিথ্যে ভ্রমের গল্পে মানুষ নিজেকে ভুলিয়ে রাখে সে কথা এই মানুষ জন্মে আমিও ছাই বুঝতে পারিনা ।
তবু চোখের আলো চিনিয়ে দেয় কাচের কোনো ঘর হয় না কখনো , আর তাই সেখানে কোনো আনমনা শিল্পী ছবিও আঁকে না .....লেখে না কোনো কবি সময়ের কবিতা ,,
হাসি পায় আর নিজেকে তুমুল গালাগালি দিয়ে বলতে থাকি , সম্পর্কগুলো কেবল প্রয়োজন এর তাগিদ জেনেও নিজেকে বারংবার বোকা সাবস্ত করে নিজেকে ঠকাই ,
জীবন এর প্রতিবেশী রা অপেক্ষার নামে কেবল যে সরলতার সৎকার করে আমারই সামনে আমার অস্তিত্ব পুড়িয়ে চলেছে ক্রমাগত।
......আর কতটা পুড়লে বুঝবো যে অনেক বেশি ক্ষতি করে ফেলেছি অন্যের ভালো থাকায় সামিল হতে ।
এটা কোনো কবিতা নয় আমি কখনো কোনো কবি হতে চাইনি ....জিন্দেগী ফির ভি কুছ নুমাইস কে অপশানে সামনে লা কর পুছতে হ্যায় বাতা ইনসান তেরা মর্জি ক্যায়া হ্যায়.....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন