রাই সংবাদ(৯)
*************
তুমি যখন ঈশ্বর এর ভূমিকায় ....
বুকের ঘুন পোকা গুলো হঠাৎ প্রজাপতি হয়ে উড়ে
যেতে যায় ,
তুমি যখন ঈশ্বর এর ভূমিকায় .....
অসভ্যতার মিছিলে উলঙ্গ মানুষের প্রথম সারিতে আমি হাঁটতে থাকি ,
তুমি যখন ঈশ্বর এর ভূমিকায় .....
চোখের মলাটে বন্দি খারা পানির ইতিহাস ,
তুমি যখন ঈশ্বর এর ভূমিকায় .....
অন্তরে অন্তরে আগুন নদী অনেক দূরে আকাশ ছোঁয় ,
তুমি যখন ঈশ্বর এর ভূমিকায় .......
এক বালিশে মৃত্যু ও ডোমের সাথে মাথা রাখি ,
তুমি যখন ঈশ্বর এর ভূমিকায় ......
আমি কেবল এক আশ্চর্য ক্রীতদাস হয়ে উঠি কেন বলতে পারো গোঁসাই !!
#রোম #রাইসংবাদ #বাংলাকবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন