সেদিন সম্বল বলতে.... গনগনে আগুনের ওপর ঝোলানো পাঁজরের মাংস ....আর মাংসের গা বেয়ে জন্ম বরাদ্দ কিছু কালচে খয়েরী বাসী দুঃখ।
চারপাশে দায়বদ্ধতা আর সমাজের উপঢৌকন লোলুপ দৃষ্টিতে হাত সেখছে উল্লাসে।
লোহার বর্মে মুখ লুকিয়ে ছিল একটা নির্বাক মন .....তখনো বাঁচার স্বপ্ন হাড়ের মজ্জায় ফুরোয়নি ।
দুজন চটি জামা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াতে চাইলাম ,,,
দিগন্তে তখন সবেমাত্র তৃতীয়ার একফালি হাসি মুখ .....নাবিকের মাস্তুল কোনো এক হৃদয় পুরের ঈশান পারের ঘাটের সন্ধানে উৎসব মুখর।
দুজনের অর্ধেক কপালে শেষ শীতের রোদ্দুর আর অর্ধেক কপালে আসন্ন কালবৈশাখীর ঝড়ের আশঙ্কা।
তবুও সময়ের ব্যাগে রাখা সমস্ত দাবিদাবা সরিয়ে রেখে ......বাহান্নটা সিঁড়ি পেরিয়ে স্বৈরাচারী হয়েছিল একমুঠো বেঁচে থাকা নিঃশ্বাস ।
অথচ আজ এই অবেলায় সব কিছু পুড়ে গিয়েও
সময়ের আমিষ গন্ধে তোমার সেদিনের লেখা গল্পটা বড্ড ইন্দ্রিয় সজাগ করে দিয়েছে শুধু মনটা মৃত ঘোষিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন