পালুই এর ফাঁকে গুঁজে রাখা অজস্র তুলোর শরীর গুলো হাঁটু মুড়ে মাথা নিচু করে থাকে।
সত্যি সত্যি আকাশ মিথ্যে হয়ে যায় পিঁপড়েদের শীত ঘুম এলে ,
সিন্ধু যুগের অসংখ্য ক্যানভাসে তোমার ন্যুড তেল রং ছবি ,
যারা কখনো প্রেমিকার বুক ছুঁয়ে একটিও মিথ্যে বলতে পারেনি ,
একটা নিঃশব্দের মিহি আওয়াজ ভারী কিছুর মত ধাক্কা মারে ঘাড়ের কাছে ,
যেদিন যন্ত্রণার পাশে একটা বিকেল এসে বসে আমার কাছ ঘেঁষে মনে হয়....
পূর্বপুরুষ এর পাপ আগলে বেড়াচ্ছি যক্ষের মত ,,
হাতের তালুতে দাগ মুছে মিহি শব্দটাকে বদলাতে চাই ,।
যতদূর সম্ভব দৌড়ে যাই পূর্ব পশ্চিম বাস্তু মেনে ,
তবুও আকাশটা মিথ্যে হয়ে যায় একদিন তারপর মিহি শব্দটা তীব্র ঝটকায় ধাক্কা মারে বুকের বাঁ দিকে ঘেঁষে।
মনে হয় শরীরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে বাবলার কাঁটার শেষ শর শয্যা ।
তারই হাতের রেখায় আমার হত্যা লেখা ছিল সে একমাত্র আমিই জানতাম ।
শহর যাকে প্রেমিক বলে চিনতো তাকে আমিই একমাত্র হত্যা করি বলে জেনেও নিজেকে সমর্পণ করে ছিলাম , প্রশ্রয় দিয়েছি বলেই হৃদয় ক্ষত বিক্ষত করার সাহস পেয়েছে ....
দিন বদলাবে সময় উত্তর চাইবে .....সেদিন এই নিষ্ট প্রেম কে চোখের রক্ত ধারার বিনিময় আফসোস আর উত্তর দুটোই আয়না ফেরৎ দেবে ,
সময় কে ঈশ্বর রূপে বিশ্বাস করি কাল তোমার দিন ছিলো একদিন আমার দিন আসবে পৃথিবীর সমস্ত প্রেমিকার দিন আসবে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন