১)ক্যানভাসে দাঁড়ানো দুটো রং তারা সংখ্যা লিখতে চায় সময়ের বুকে একজন বাজিকর আর একজন হৃদয় ....,
২)গুঁড়ো গুঁড়ো ছলনা ভাসে হওয়ায়, অক্ষরের জাগলিং শিখে নেয় স্বয়ং রক্ষায়,
বাজিকর কবি-রত্ন হয়ে ঘোড়া দৌড়ে মাঠের পর মাঠ পরিক্রমন করে,
৩)একদিন ইঁদুর নিজের ধুনে চলতে চলতে বেড়ালের ডাকবাক্সে নিজের ঠিকানা রেখে আসে ,
ইঁদুর ভাবে বান্ধব আতর চরিত্র হনন করলেও করতে পারে !
৪)নিজের ফাটল আড়াল করতে বাজিকর শব্দের বুননে গিলি গিলি আক্কা ছড়িয়ে দেয় সভার শুরুতেই ।
৫)দূরে ক্যানভাসে দাঁড়িয়ে থাকা রং দুটো আসলে অগুনিত ভাঙা গড়া গুপ্ত হত্যার ধারাপাতের খসড়া, .........তুমি ভাবলে কেবল সংখ্যা মাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন