কানে লাগছে মনে হচ্ছে আমি নতুন গ্রহে এসে দাঁড়িয়ে আছি ,
ইচ্ছে গুলোর অর্থ কি লোভ ? আমি অনেক দিন অফিস যাই না , আমি কোনো বন্ধুদের সাথে কথা বলিনা , আমি বাজার যাই না , জামা কিংবা বই কিনি না ,
আমি কবিতার আসর কিংবা বই মেলা যাই না ।
এই তিনতলার ঘরটা ছাড়া বাকি সমস্ত পৃথিবীর সাথে আমাকে আমি মেলাতে পারি না ....আজকাল এই পৃথিবীর সমস্ত শব্দগুলোয় আমি সাংঘাতিক বিরক্ত হই ..... নিঃশব্দের অহংকারের ডুবে যেতে যেতে আমি মগ্ন হতে থাকছি ,
এই মহাশূন্যে পৃথিবী ভেসে বেড়াচ্ছে কিভাবে ভাবতে ভাবতে রোজ রোজ আমি এই শব্দ দের থেকে দূর থেকে দূরে চলে যাই।
এই দুনিয়ায় শব্দগুলো বড্ড চিৎকার করছে ...কানে লাগছে মনে হচ্ছে আমি অন্য গ্রহে এসে দাঁড়িয়েছি......!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন