্
মাটির ওপর(2)
*********
চক্রের মত ঘুরছে মহাকাল , জমির স্বভাব পাল্টাচ্ছে সিঁদুরে ধুলোর মত ছড়িয়ে আছে সবুজের সাথে ,খয়েরি , লাল, নীল, সুক্ষ গুড়ো গুঁড়ো সময়,
আমি মেঝেতে নিস্পন্দ শরীরটা বিছিয়ে তার রঙ দেখছি অদ্ভুত বিস্ময়ে ,
মাঝে মাঝে সেই রঙের ওপর ছায়া পড়ে ... মানুষ নামে কারা যেন অন্যমনস্ক হয়ে পা ফেলে চলে যাচ্ছে পথ ভেবে,
আমি তার সধবা বিধবা দুই রুপকেই এক সাথে চোখের সামনে দেখতে পাচ্ছি যেনো অর্ধনারীশ্বর ,,
টিনের চালের ওপর যে শিশির বিন্দু গুলো একা একা অধিবাস সেরে নিচ্ছে , কথা ছিল ওদের সাথে আমারাও মুখোমুখি বসবো নিয়মিত ...
অথচ দেখ আমরা আজ অচল নৌকায় বসে সমস্ত পাটাতন খুলে ফেলেছি,
দায়িত্বের সাথে বার বার ছিঁড়ে কুঁড়ে নিজেদের সমস্ত বুননকে নষ্ট করে উপহাসের থালায় সাজিয়েছি...।
কে বলতে পারে কতটা ক্ষতি না অথবা কতটা লাভের ঘরে এক দোক্কা গুঁটি এগিয়ে গেলো !!
দেখো ......দেখো .....হঠাৎ কেমন মঞ্চের পুতুলগুলো জেগে উঠে হাসতে হাসতে আমাদের সুতোয় বেঁধে নাটকের শেষ অংকে দাঁড় করিয়ে মনস্কাম পূরণে স্বার্থক ওরা ।
আসলে আঁকড়ে থাকা শেকড়ে ঝুরঝুরে মাঠি একলা কখনো কথা রাখতে পারে না কোনোমতেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন