শব্দের বলি পড়ে যত্নের আট বছরের সন্তান এর হাসিখুশি শৈশবের দিনগুলো ....বাবার ঘন ঘন পরকীয়া জাগে ,
মা কাঁদে দিনের বুকে মুখ লুকিয়ে , হেঁসেলের খালি কৌটোতে লুকিয়ে রাখে কান্না আর দীর্ঘশ্বাস ,
আট বছরের ছেলেটা দাঁড়িয়ে নিয়তির তরোয়ালের ঠিক নীচে ,
বাবার হাতে রেখায় সন্তান এর মৃত শব ......মা মুক্তি খুঁজতে খুঁজতে ডালে ভাতে পুজোর নতুন জামাকাপড় আগলে ভালোবাসার ঘরে বারংবার খসে পড়া পলেস্তারা লেপে যায় ,.........তবু পাখি উড়ে যাবেই ,, বাবা আর মা এর থেকেও হয়তো কারো কারো কাছে নিজের ভেতরে "ট্রোল" টাকে
বেশি প্রয়োজন মেনে নেয়।
ছেলেটা বাবা আর মা দুজনকে আঁকড়ে ঘুমের ঘোরে কেঁদে ওঠে বলে "I WANT MY BOTH PARENT" ,
অন্য শহরে কেউ একজন ভবিতব্য দেখে শিউরে ওঠে ....
এমন জন্ম কেনো আসে এ পৃথিবীতে ....মা আর বাবা নামক সামাজিক যাঁতাকলে পেশাই হয়ে শুধুমাত্র যন্ত্রনা হয়েই বেড়ে ওঠে ...
....(উৎসর্গ শৈশব) ধারাবাহিকটি প্রকাশিত হলো "রেডিও অবহ" লাইভে ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন