পরিচয়গুলো হওয়ায় অভিসন্ধি শুধুমাত্র ,,
এ শহরে সময়ের তালে তালে শিখে নিয়েছে সম্পর্কের কেমোফ্লেজ কিভাবে করে নিতে হয় প্রয়োজনে।
দেওয়া নেওয়ার অন্তমিলে কেবল শব্দের গুপ্ত করাত সাজানো।
হাসির ভেতরে এ এক অন্য অভিসন্ধির স্তোত্রপাঠ, স্তুতির আড়ালে যেনো ঘাতকের মুখ বিজ্ঞাপনে লুকোনোর চেষ্টা।
মোহঅন্ধ স্বজন নিজের উঠোনেই বাঘবন্ধী খেলায় কখন যেনো গুম হয়ে যায়, ,
আগুন নিবিড়তায় কেবল পুড়ে যায় কিছু কাহিনী অথচ .......যে জন নিশানা মুছে ফেলতে চিতায় আগুন দিয়েছিলো ... শহর জুড়ে সেজন বিলিয়ে বেড়ায় হারানো নিষিদ্ধলিপি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন