আমি শ্মশান পুড়ে যাওয়া কাঠের কাছে শীতল জীবনের কথোপকথন রাখতে দেখেছি বহুবার ,
*****************************************
বার -ফটটাই সো কেসে বেসামাল তাসের বহুতল
সাজানো মঞ্চে আসলে জীবন বন্দী কারাগার।
তুমি চশমায় আতস কাঁচ জুড়ে নিয়ন বাতির নীচে
হারিয়ে যাওয়া নিঃশ্বাস খুঁজে যাচ্ছ ।
আমি শব্দভেদী সময়ে ভর করে তোমার মস্তানি গুছিয়ে রাখি আজও ,
****************************************
অদৃশ্য ক্যামেরা আকসন তারপর বসন্ত বিলাপের..বাঘবন্দী খেলা ,
হিসেবের চরাচরে তুমিই কেবল নেপোর দই মারছো,
******************************************
পরিজাতে আজও কোনো সঙ্গম ক্ষণে হয়তো
মাটি কেঁপে ওঠে ,
আজ আর কবিতায় কোনো বন্দিশি ভালোবাসার রাগ মিশে স্টেশনের শেষ ফিরতি ট্রেনে সুখের আবেশে বাসন্তিকা হাসে না ,
তবু কি কিছু বদলায় , একদিন নির্ভরশীল মন
সমস্ত কান্না বিক্রি করে সুনীলের কয়েক বিঘে আকাশ খরিদে নেয় ,
........আমি মৃত্যু দেখিনি কখনো দেখেছি স্রেফ সময়ের রূপান্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন