জাত চিনতে নিজেকেও বেজাত করার বাজি রেখেছি ,
সুবর্ণা এমন অনেক মৃত্যু হয়েছে অন্তর মহলে যা খালি চোখে কিংবা আতস কাঁচ কোনটাতেই দৃশ্যত হয়না ।
তুমি বাঁচার কথা বলতে বলতে জড়িয়ে ধরে বিষ মাখাতে পারো !
আমি কেবল মৃত্যু ছোয়াতক আমানি পান্তায় ভরসার খিদে কে সুস্বাদু তরকারী ভেবেই বিশ্বাস আগলেছি।
সুবর্ণা প্রচন্ড শীতে আমি শহরের বুকে একটা বিজ্ঞাপন দেখেছি ফি বছর ,"People are like heaters"
পাশাপাশি উপস্থিতি কিংবা পথ চলা পরস্পরকে প্রচন্ড শীতে উষ্ণতা দিতে পারে ।
আমি প্রতিবার এমন বিজ্ঞাপন দেখে ভেবেছি যে লোকটা এই বিজ্ঞাপনের মালিক সে বুঝি হাড়ে হিম শব্দের স্পর্ধা চেনে
অথবা হিম শিতল কোনো রাতে সে বুঝি বাড়ির পথ হারিয়ে ফেলেছিলো ,
অথচ এর কোনোটাই বিন্ধুমাত্র সত্যি নয়...
সুবর্ণা তুমিও কেবল একজন মিথ্যুকের ভুমিকায় দাড়িয়ে এ উপন্যাসের শেষ পাতায়।
সুবর্ণা (এক মিথ্যে উপন্যাস)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন