...তোমার নামের পরে
হাসিটুকু থেকে যাবে অমলিন...
তবু দৃঢ় আজ এ জানা, .....ভালোবাসা আসলে একটা শকুনির পাশাখেলার টোপ মাত্র ।
তোমার নামের পরে হাসিটুকু থেকে যাবে অমলিন....
তবু দৃঢ় এ জানা .....ভালোবাসা আসলে লোহার শেকল মাত্র।
তোমার নামের পরে হাসিটুকু থেকে যাবে অমলিন .......
তবু আজ এ জানা ভীষণ সত্যি ........
ভালোবাসা বাঁধতে চাইলে ...দাঁড়িপাল্লায় মুক্তির আকাশ বড্ড প্রিয় ।
তোমার নামের পরে হাসিটুকু থেকে যাবে অমলিন....
তবু দৃঢ় এ বিশ্বাস ......ভালোবাসা চিরকালীন বিশ্বাসঘাতক ।
তোমার নামের পরে হাসিটুকু থেকে যাবে অমলিন.....
তবু এ জানা আর প্রমাণিত ...... যাকে ভালোবাসা যায় তার থেকে দূরে থাকা শ্রেয় , যে ভালোবাসে তার কাছে নিজেকে রাখলে মূল্য পাওয়া যায়।
তোমার নামের পরে হাসিটুকু থেকে যাবে অমলিন ........
তবু নোনা বহতার ধ্বংসাবশেষ এর শমন ও নামেই
দাখিল হয় ।
তোমার নামের পরে হাসিটুকু থেকে যাবে অমলিন.....
তবু ভালোবাসা তোমাকেই চিরকালীন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আত্মশুদ্ধিতে পাপ ধুঁয়ে নেওয়া হবে ।
হয়তো তারও পরে ....তোমার নামের পরে হাসিটুকু থেকে যাবে অমলিন ।।
ভালোবাসা! ভালোবাসা! ভালোবাসা! ভালোবাসা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন