আকাশ রাখবো বুক মাঝারে ।
পরের জন্মে পুরুষ হবো সত্যিকারের পুরুষ হবো,
গাছের মত আঁকড়ে রাখার মন রাখবো হৃদয়পুরে।
পরের জম্মে পুরুষ হবো সত্যিকারের পুরুষ হবো,
নিষ্ঠা একজন প্রেমিক থাকবে পুরুষটার আদ্যপ্রান্তএ।
পরের জন্মে তুমিই হবে হ্যাঁ হ্যাঁ তুমি....তুমিই হবে সেই পুরুষের একটা নারী ,
পরের জন্মে পুরুষ হবো তোমার আমি পুরুষ হবো ,
দেখবে তুমি যত্ন বলতে ঠিক কেমন নারীর জন্য রাখতে হয়।
পরের জন্মে প্রেমিক হবো ...হ্যাঁ তোমার আমি প্রেমিক হবো , থাকবে চেয়ে অবাক হয়ে প্রেম আসলে ঠিক কেমন ।
জড়িয়ে রাখা দুঃখে সুখে , কান্না হাসি বুকের মাঝে রাখবো তোমায় যতন করে ,
মৃত্যু তক রোজ সকালে তুমি হবে আমার শ্রেষ্ঠ আবিস্কার ,
ওই নয়নে কান্না এলে আসুক থাকবো আমি রাখবো আমি যত্ন করে মুক্ত সকল ।
ওঠা পড়া ,দোষ গুন , আমার হবে সকল তুমি ।
সন্ধে বেলায় বাড়ি ফিরে বলবো সখী কোলে রাখো মাথা ,......তৃপ্ত তখন আমার সকল অবগাহন ....
তোমার বেণী খোলা চুলে যত্ন ঢেলে বলবো ...ভালোবাসি খুব ভালোবাসি ,
এমন করেই বেলা শেষে একসাথে হাঁটতে হাঁটতে
প্রহর এলে বলবো শুধু কথা দাও পরের জন্মেও তুমি হবে এই পুরুষের প্রথম এবং শেষ নারী ,
কথা দিলাম পরের জন্মেও এমন উদ্দাম প্রেমিক হবো শুধু তোমার ....দেখবে একজন কে ভালোবেসে একটা জীবন রূপকথার মত নিশ্চিত সাজিয়ে নেওয়া যায় ।
শুধু যত্ন টুকু লাগে আর লাগে সততা নিষ্ঠা ।
পরের জন্মে পুরুষ হবো ,পরের জন্মে পুরুষ হবো ,পরের জন্মে সত্যিকারের প্রেমিক হবো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন