একটাই দৃশ্য ছিলো ইচ্ছাপুরের হৃদয় বাড়ীর
চিলেকোঠায়, একটাই দেখা যত্ন করে গোপন করেছি ওই চিলেকোঠায় ....চিলেকোঠা কে প্রথম
আবিস্কার করেছিলো জানা নেই ...,,
জানা নেই ঘুরে ফিরে আসা গোপন সুখ দুঃখ কেনই বা ওই খুপরি তে রাখা থাকে চিরকাল,
সময়ের আঁকি বাঁকি ঘোরে কেউ যেনো বলে যায়
সুখ গুলো কোনো একদিন শোকের কারণ হবে বলেই চিলেকোঠায় রাখা ,আর দুঃখ গুলো চিরকাল নীলকণ্ঠ হতেই পছন্দ করে ,
প্রত্যেকের বুকের ভেতর মরুভূমি আর রেইন ফরেস্ট এক বিঘে জমিতেই কেনা থাকে .....
তবু সকলের কাছে একটা নদীর উপন্যাস বড় প্রিয় হয়ে থাকে চিরকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন