ক্লান্তি নেই , যেনো আর কোত্থাও যাবার কোনই তাড়াহুড়ো কিংবা প্রয়োজন নেই ,
থমকে যাওয়া রাতে বিছিয়ে থাকা চুম্বন যেনো কাব্য ময় করে তোলে এই স্পট লাইট ভালোবাসা পৃথিবীকে ।
দু দন্ড হাতে হাত রেখে কানের লতি ছুঁয়ে আমার রূপকথার বাতাস গোপন ভালোবাসায় ছুঁয়ে আসা যাওয়া করে ।
রেকবি চাঁদে আলসেমি আদর অপেক্ষায় কোনো ভোর কে তোয়াক্কা করে না ।
বোহেমিয়ান গল্পগুলো অল্প হলেও সত্যি ,
আমাদের মত দুটি ভিনদেশী তারা ঈশানি কার্নিশে
মেঘের দের ডাক পিয়নের থেকে আলোর খবর রেখে যায় ,
তুমি চোখে চোখ রেখে বলো ...........
এমন আকাশে ঠিকানায় একটা ঘর হোক এটাই তো আজীবনের ইচ্ছা করে বটের ঝুড়িতে বেঁধে ছিলাম ,
বাসন্তিকা বুকের মাথা রেখে আশ্রয় খুঁজে পায় কঠিন পৃথিবীর বুকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন