একটা গোটা জীবনের গায়ে অনেক দাগ লেগে থাকে, রং তুলি ছাড়াও দেওয়াল জুড়ে অজস্র রঙের সংলাপ সে জীবন জুড়ে ।
অথচ সারাজীবন সে জীবন বয়ে বেড়ানো চরিত্র কখনোই রং কিংবা তুলি স্পর্শ করেই দেখেনি ।
আজীবনের বসনে গেলে থাকে অদ্ভুত নাম না জানা রঙের ছবিতে কখনো চেনা কখনো বা অচেনা সমীকরণ
গন্ধের মতো এ রং ও নিজের গতি হওয়া মিলিয়ে দিতে পারে অসম্ভব নিরবিচ্ছিন্নতার নিয়মে ।
আমি এই ক্যানভাস কে হরেক রঙের ফুলের জমি বলতে শুনেছি , দেখেছি এ হরবোলা রং দাগ রেখে যায় মরনের পরেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন