ভালোবাসার ভাবনা যে সব ভীষন ভবঘুরে,
দেওয়া নেওয়া আসল ব্যাপার হয়না প্রিয়জন
তোমার সাথেও মিটবে দরদ বেলা ফুরোনোয় প্রয়োজন।
কিসের মাসি কিসের পিসি সবই বৃন্দাবন
ভাঙতে পারো মনের দেওয়াল মনের ইচ্ছামতন।
আজ যে আছে কাল সে নেই গিলি গিলি ফক্কা
জীবন বলে যা উড়ে যা বে ফিকির কর তোয়াক্কা,
শহর থেকে শহর জুড়ে "না-গর-সংকীর্তন"
শব্দ দিয়ে জব্দ করে প্রেমিক শেয়াল মন।
সময় চলে উল্টো কাঁটায় জানে শুধু মহাকাল,
মানুষ ভাবে এইতো দারুন বিন্দাস আজ কাল ,,
ভাবের আমি ভাবের তুমি সব জানে প্রশান্ত...
সময়ের ঘড়া ভরলেই মঞ্চ আর হাততালি চিরকালীন ক্ষান্ত,,,
আয়রে শুখ আয়রে শারি ডালে বসি আড়া আড়ি
মিছি মিছি হাতড়ে বেড়াস বালির ঘরবাড়ী।
🤣🤣মন উচাটন লাটি টন টন
শব্দ বিকিয়ে খুঁজে ফেরে ঝাউবন .....🤭
শব্দ রইলো শব্দে শব্দে ... লাটিতে ধরলো ঘুন পোকা
অর্জিত পুঁজি আয়না হয়ে বলছে বোকা....... আর কত হবি বোকা...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন