শুক্রবার, ১৩ মে, ২০২২

"শ্বেতপত্র"

 নতুন চেনাজানা  পাত্রগুলোয় এখন আলো বাজির  শব্দজব্দ.. 
 মুখোশের  মুখে ভয়  নরকের ফুল কুঁড়ি আর অযাত্রিক পাপস্পর্শ আসিডিক বৃষ্টির মত।
  ঝিরঝিরে বৃষ্টিতে  বলিরেখাহীন অক্ষরগুলি শ্বেত বর্ন আর ..  অতলশূন্য দীর্ঘ উপবাসে কলমের বুকে শুয়ে আছে। 
গ্রহণ করে উপহাস এখন... আশ্চর্য এক মায়ার দীর্ঘসূত্রীতায় ভর করে । 
 মাংসাশী প্রাজ্ঞ পুরুষকে প্রেমিক ভেবে আমিও ভুল করেছি একবার ,
  সম্পর্কহীন তর্জনী ও মধ্যমা আশ্চর্য কায়দায় আমার বুকের মাটি ছুঁয়ে খোঁজে ভূর্জপত্র ....আর মন মুক্তি পেয়ে যায় নিমিষে..  ।।
এখন দৃশ্যের ভিতরে  শুধুমাত্র বরফঘর...
 মেধাবী নায়ক  সে...  আর আমি স্রেফ দর্শক।

যাওয়া-আসা দুই-ই থাকে বালি ঘড়ির ফলকে ।  স্বপদের সর্বাঙ্গে রণপা... ,
  কল ঘরের  শ্যাওলায় মিথ্যে লেগে থাকে আজন্ম।
 তুমি মুখ ফিরিয়ে নিজের ভাষায় দীক্ষা নাও আমি চিরকালীন বৈরাগ্য ভালোবাসলাম নতুন করে। প্রেম কি শুধু শরীর খোঁজে এক-অভ্যাসে?
 

দ্বিতীয় প্রবাহ শুরু হয়ে গেছে টুপটুপ... চাপা শ্বাসকষ্ট দীর্ঘ হতে হতে  কামুক ঘুনপোকা... নীল ওড়নায় পদ্যের ফাঁস... ঝাউবন... কাজুবাদামের গন্ধ... লাল কাঁকড়ার দেশ... খোলা ডিঙিনৌকোয় কবিতাযাপন... সূত্রের অমরতা...
#
 #
কলকাতা মানে একটা ম্যাজিক শহর
যেখানে যাদুকর প্রতিটা মানুষ
কলকাতা নাকি গল্পের শহরও বটে
_________পক্ষীজীবনের গল্প শোনাতে
গোল গোল পাথরে এ শহর লিখে দিতে পারেন
_ অজস্র সমান্তরাল  তাসের সংসার
খরগোশের গর্তে  উঁকি দিয়ে ওরা গর্বিত হয় রোজ দু ফোঁটা করে... 

 আমেজ হাতঘড়ির সাথে নির্জন ছোটোবড় পেরেক টুকরো গেঁথে দিয়েছিলাম,

________ এখন ফিশফিশে ছদ্মবেশী লুডোর বোর্ডে... সময় খেলছে খ্যাপাটে হয়ে,

ছোট্ট শহরটা দুলে ওঠে অনেক কাহিনীর সাক্ষী বুকে ধরে রাখতে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন