....না না আর কোনো কবিতা তোমার উদ্দেশ্যে লিখতেও চাই না ।
শুধুমাত্র কিছু প্রতিউত্তরে শব্দেরা আসা যাওয়া করবে এবার থেকে কিছুদিন মাত্র,,,
.....যেমন কোনো মৃত্যুর পর স্মৃতি মন্থন আর তারও পর , কিছু দিন মনোদৈহিক কথোপকথন ।
প্রচন্ড ঝড়ে পিরামিডের বালি সরলেও মৃত্যুর ঘুম ভাঙবে না কখনোই ।
বুনো বাজপাখি তার কলমে কালি শেষ করে সে কলমের নিব ভেঙে ফেলেছে অনেক দিন আগেই ,
ঈশ্বরের মৃত বুকের ওপর এখন আকাশের শকুন দের সমাবেশ।
তোমায় কবিতা শোনাবো না আর কখনও,
বলবো না আমার কবিতা শোনার জন্য তোমার একটা নিদ্রাহীন রাত আমায় দাও হে মান্যবর,,,
না ...না আর কোনো কবিতা ,কাব্য, কিংবা উপন্যাস লিখবো না, লিখবো না এমন কোনো শব্দবন্ধনী যা তোমার ঠিকানা খুঁজবে কখনও ।
আসলে কখনো কখনো ঈশ্বরকেও ঘৃনা করতে হয় .......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন