মেয়েটা হারিয়ে গেলো কবিতা থেকে .....হৃদয় থেকে , চোখের দৃশ্য ক্যানভাস ফাঁকা ।
শেষ যাত্রার দৃশ্য থেকে ফেরার পথে ছেলেটা বহু কবির কবিতার মাইলস্টোন ছুঁয়ে গেলো।
কুড়িয়ে নিলো সে সব কবিদের প্রিয় মন চলে যাওয়ার কবিতাগুলো নিজের বুক পকেটে ।
ছেলেটা বার বার খুঁজে পাওয়ার কবিতা খুঁজছিল সেদিন ,
খুঁজতে খুঁজতে হঠাৎ টের পেলো হুবহু মেয়েটার মত কেউ তাঁর পিছু নিচ্ছে , শহরের আর মনের এ গলি সে গলি লুকিয়ে বেড়াতে চেষ্টা করলো ,,
অথচ বেশিক্ষণ পেরে উঠলো না ও চোখের থেকে নিজেকে আড়াল করতে ।
স্বর্গের দুয়ারে নিয়ন বাতির নীচে ছেলেটা তার কবিতার খাতা নিয়ে লিখে ফেললো অজস্র শব্দের ভিড় ......
লোকে বলে ছেলেটা নাকি ভালো কবিতা লেখে ।
ছেলেটার কবিতা পড়ে অনেকেই অজস্র ভিড়ের হাততালি কুড়োয় মঞ্চে মঞ্চে ,
ছেলেটা শুধুমাত্র জানতো ওগুলো একটাও কবিতা কিংবা শব্দ ভিড় নয় .....সমস্ত খাতা জুড়ে ছেলেটা শুধুই মেয়েটার না থাকা মুহূর্ত লিখে যায় আজীবন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন