বুকের বোতাম খোলা উঠোনে বৃষ্টির অপেক্ষা লেগে থাকে ..উদ্বিগ্ন প্রেমিকার মত।
বেপরোয়া বাতাসের পাগলামো আদর বিস্ময়
জাগায় ভালোলাগার,
হৃদয়ের শূন্য জানলায় বোধহয় দুএক ফোঁটা তোমারই স্পর্শ ,
স্মৃতির মুকুল গুলো সুগন্ধী ব্যাথা আর বৃষ্টি ভিজে পাঁপড়ি মেলে ধরছে নিজেদের ।
এ বৃষ্টি সঙ্গম ক্যানভাসে ভালোবাসার সুখাতুর দৃশ্যগুলো আমি যত্ন করে রাখি আগামী বর্ষণের আগে অবধি ।
কারণ পাখি আর প্রেমিকেরা বোধহয় পরিযায়ী হতেই ভালো বাসে চিরকাল,
আমি বৃষ্টির কাছে প্রণয় স্বাক্ষর নিয়ে রাখি
....নির্জন পাঁজরের ওপর ,,,,
জানি না কেন এমন বৃষ্টি মুখর প্রচ্ছদের সামনের দাঁড়ালেই মন কেমন করে ওঠে ....
জানি না কেন এমন আষাঢ়ে মেঘমল্লার আমার চিলেকোঠার ছাদে বিলাসী বিরহ তৃষিত চাতক কে আমন্ত্রণ জানায় ,
জানি না .... জানি না .....।
***!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন