পুরুষ বা নারী কিংবা তৃতীয় স্বত্তা কিনা সেটার থেকেও বড় মানবিকতা আর মানসিকতা ,
এরা কি ভাবে ছোট থেকে বড় হয় , কোন পরিবেশ এদের সিঞ্চন করে এমন মানসিক অবস্থানে বেড়ে ওঠার জন্য জানতেও মন কেঁপে ওঠে এবং একই সাথে ঘৃণা হয়।
একটা মানুষ তার মনের বিকারগ্রস্ত ধারণার জন্যে আরেকটা মানুষ যে কিনা একই ছাদের নিচে বাস করে তার যেকোনো অঙ্গ তা সে হাত হোক কিংবা পা , সেটা কেটে ফেলতে পারে !!
অবাক হতে হয় এই ভেবে যে এই মানুষ নামক প্রাণীটিই নাকি প্রাণী কূলে শ্রেষ্ঠত্বের আসনে বিরাজমান ।
আর এখানে সেই দুটো মানুষ যার হাত আর একজন কেটে ফেলে দেয় ...এরা নাকি স্বামী এবং স্ত্রী ,
প্রথমত যাই হয়ে যাক দুজনের মধ্যে ....গায়ে হাত তোলাটাই উচিতের ধরে কাছে পরে না,
সেখানে আবার অঙ্গ কেটে ফেলে দেওয়া !
যা কিছু হবে মুখে কথোপকথনে হবে ,
যদি তাতেও না মেটে সমস্যা তবে আইনের পথ আছে ,
এ নৃশংসতা কি প্রমান করে ? পুরুষত্ব নাকি সর্বেসর্বা ?
আসলে এই প্রাণী নামক কীট গুলো ভয়ংকর গোছের ভীতু আর তারই সাথে কিছু না গোছের কিছু একটা ,,,
যারা কিনা নিজেদের অস্তিত্ব প্রমান করতে অন্যকে আক্রমণ করে নৃশংস ভাবে ,
জানি না এদের ঠিক কি শাস্তি হওয়া দরকার ! জানি না ঠিক কোন আইনি পথে কিংবা কি উপায়ে এদের কে থামানো বা নিঃশেষ করা যাবে ।
শুধুমাত্র লজ্জা বোধ করি এমন পরিস্থিতিতে নিজেকে মানুষ বলতে ।
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন