তোমার আলোর পথ
********
.
সত্যিই বলতে পারো তুমি আলোয় আছো?
তবে ভালোবাসা নামক শব্দটায় পোষাকি রঙ খুঁজে ফেরো কেনো?
কিংবা আদৌ পোশাক পরা ভালবাসা বলে কিছু হয় কি! আর সেই ভালবাসা খায় না মাখে সেটাও কি জানা আছে তোমার?
ভালো -বাসা ,বলতে পারো আশ্রয় বলতে পারো...
এই বাসা মানে কি জানো তো সুজন?
এই বাসা মানে একটা গহিন উপলব্ধি আর সেই উপলব্ধির পরতে পরতে কোনোটাই অতিরিক্ত উপচে পরা নয়,
সেই তুমিতে সবটুকুই প্রয়োজনীয়
আসলে আমিও এই শব্দগুল লিখতে লিখতে হাসছি হয়তো মনে মনে বলছি এত যত্ন করে ভালবাসাকে রাখবো বলে নাম রাখলাম মন্দবাসা... তবু বাঁচাতে পারলাম কই মন্দ নজর থেকে।
.
তোমার নীল পাঞ্জাবিতে এক পৃথিবী ভাবনার নকশীকাঁথা শুধুমাত্র যে আমার পৃথিবী সেদিনেও এদিনেও,
তোমার স্বপ্নের শহরে একটা গোপন পারিজাতে কিছু গল্পে ,স্বপ্নিল বাঁচা লেগে সেদিনেও এদিনেও...,
অথচ তুমি এগোতে জানো আলোর দিকে
আর আমি গাছ শব্দটায় নিজেকে স্থির রেখে আকাশের আলো মাখি রোজ।
শেষ বহু মাস তোমার মুঠোফোনে অজস্র আত্মিকতা
হাজারো মুখের মিছিলে তুমি সামিল রোজ... রোজ মঞ্চ বদল তোমার
তোমার মনের ঘরে শান্তির ঘর পুড়ে যায় রোজ অজানা জেহাদি আগুনে, তুমি নিজেই সে আগুনে জল ভেবে দাহ্য ঢেলে দাও পোড়ার নেশায় মশগুল তোমার বিকার মন।
আর আমার মনের ঘরে একটা অদ্ভুত আশ্চর্য বোধি ,বড়োই স্নিগ্ধ শান্তির নিঃশ্বাস,
আসলে যারা সত্যি ভালোবাসে ,তাদের নিজস্ব ঘর থাকে থাকে নিজস্ব অন্তর মহল
যারা ভালোবাসে তারা নিজস্ব যত্নে ভালবাসা রাখে তারা নির্ভরশীল নয় কোনো দিন কারন তারা কেবল ভালবেসে সুখ পায় শান্তি পায়, সেখানে বিনিময় প্রথা নেই।
সুজন তুমি জানো সবই
তবুও কেন জানতে চাও
আয়নার ব্যবহার
ভালোবাসা বাউন্ডুলে নয়, তার ভেতর অন্তর নিহিত শেকড় থাকে, থাকে মাটি ছুঁয়ে থাকার সংকল্প
তার কোনো লোভ নেই , তবে চরিত্র আছে
তার চলার পথ আছে, দেওয়াল তো ইচ্ছাকৃত চাইলেই আছে চাইলেই নেই, আর অধিকার বোধ সে তো ঈশ্বরস্বরুপ,
আসলে যে সত্যি ভালবাসে সে একটা কথা মন্ত্রের মত গিঁট বেঁধে মানে "তোমাকে ভালবাসার জন্যে তোমাকেও দরকার নেই" ভালবাসা বাঁচে নিজের তাগিদে নিজের জন্যে।
তার শুধু অনন্ত আকাশ আছে আর সেটুকুই তার কাছে প্রয়োজন।
সব জানি সুজন , তাই শুনতে পাই দূরে কোথাও বাঁশি বাজে
আর বাঁশির সুরে সেই বাউলের একতারা আগলে থাকার সুর
"যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না...
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাবো না...
আমি মাটির তলায় ঘর না বাঁধলে তোমার জঠর গন্ধ পাবো না.... "
"
S
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন