মাথার ভেতর তীব্র তোমার থেকে যাওয়া আসা
সময়ের দিকে তাকিয়ে আছি
একবার চোখ ছুঁয়ে যাও আমার
স্মৃতি ফিরে আসে রোজ ,একদিন এসো তুমি পথভোলা পথিক হয়েই নাহয়,
একদিকে একফালি জিতে যাওয়া হাসি থাক আমার তীব্র হাহাকারের বিপরীতে ,
দিনান্তের অক্ষর বোনে তোমারই নাম ,
হারিয়ে যাওয়ার নিয়তিতে চিহ্ন হয়েই রইল শেষমেশ ,
যে খেলা কেবলই খেলার ছলে ছিল প্রহর কাটানো ....তুমি তার সব কটি নিয়মে উত্তীর্ণ ,
আমি মাঠের খেলার হারজিত নিয়ে অন্দরমহলে
আজো জরাজীর্ণ ।
চলে তো গেছোই চোখের বাইরে , মাথার ভেতরের জমির দখল আর কতদিন ।
কিছুই ছিলাম না কখনো তবু আমার রোজনামচায়
প্রথমত ও শেষপর্যন্ত তুমি থেকে শুরু আর তুমিতেই শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন