আমরা কেউ কারো অপেক্ষায় নেই ,আছে চুপচাপ আসা যাওয়া।
একটা অদৃশ্য আসা যাওয়া আমাদের
ভেতর যেন কেউ বিনি সুতোর সেতু বুনে যাচ্ছে ,
তুমি কিংবা আমি কেউই টের পাচ্ছিনা সেসব ....।
সব গল্পের দৃশ্য খালি চোখেএকরকম দেখা যায় না ।
উহ্য শব্দটা এই আসা যাওয়াকে আড়াল করে রেখেছে।
তুমি আমি এখন তুমুল হাত বদলে মাতোয়ারা ,।
আমি নিজেকে স্নান ঘরের আয়নায় দেখে আগে কখনো এত বিস্ময় হয়নি , আমার চামড়া ,হাড় মাংসের অবয়বটা একেবারেই অনুভূতি হীন ,জড়ের মত হয়ে গেছে ,আর উৎসব নেই শরীরে ,মনে নেই কোনো উজ্জাপন ।
আমার পুরোনো নির্ঘুম রাতগুলো এখন স্মৃতির মত লাগে ...কারণ বালিশ বিছানা ছাড়াও আমার আজকাল অসম্ভব ঘুম পায় ,এত গাড় ঘুম যেখানে কোনো স্বপ্ন পর্যন্ত লখিন্দরের ঘরে প্রবেশের ছিদ্র খুঁজে পায় না ।
অথচ আমার সারাটাদিন জুড়ে নিরন্তর একটা চুপচাপ আসা যাওয়া থাকে বাতাসহীন ,শব্দহীন , হয়ে ।
আমি প্রতিটা অক্ষরকে আয়নার সামনে দাঁড় করিয়ে আমাকে খুঁজি ...তোমার ভেতর ,অথচ তোমার উপহার দেওয়া উনপঞ্চাশতম সংখ্যাটা আমার চেনা লাগে না ,, ,
আমাদের মাঝে একটা চুপচাপ যাওয়া আসা কেমন সময়ের মাইলস্টোন ছুঁয়ে যাচ্ছে তবুও দৃশ্যের বাইরে হারিয়ে যাচ্ছে না ,
অথচ আমরা রোজ আমরা মুক্তির নপ্রার্থনা করি নিজস্ব তথাগতর কাছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন