বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬

এমন করে ভালোবাসা যায়


এমন করে আশ্রয় খুঁজবো বুঝিনি এই স্বত্ত্বায়,
মেরুদণ্ডর ভেতোর দুরন্ত নিজস্বতার ওম যত্ন
করে রাখা, পাহাড় থেকে আছড়ে পড়া ঝর্ণার
খন্ডিত মুহুর্ত গুলো ধারায় মিশে এতো সহযে
সাগর  পেতে পারে জানা ছিলো না,এক আঁচলা
জীবন তাই বড়ো মিঠে স্বাদে বুক জুড়োয়,
স্বপ্নেরা পেয়ে যায় আলগোছায় এক নরম
স্পর্শ,
পাহাড়ি রোদ সব ফুলেদের ছুঁয়ে যায়
রোজকার নিয়মে... এক শুধু অর্কিডের
বুকে জমে থাকে ভালোবাসার সঞ্জীবিত
আলাপন,
সময়ের পরেও তাই রঙ বদলায় না কখনো
ভালোবাসার,
এমন করেই ভালো আশ্রয় বুকের মাঝে
আর ভালো থাকা একটা জীবন,
এমন করেই ভালোবাসা জন্ম থেকে
জন্মান্তরের পরে আকাশ বাতাস
ছঁুয়ে থাকার নাম,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন